broken-heart-shayari-in-bengali

50+ Broken Heart Shayari in Bengali for Broken Heart status

50+ Broken Heart Shayari in Bengali for Broken Heart Status is a heartfelt collection for those who are silently hurting. These lines express deep emotions of love,
loss, and loneliness in simple words. If you are searching for broken heart shayari in Bengali text or meaningful heart broken shayari in Bengali, this collection will help you express feelings that are hard to say out loud. Every shayari is written to touch the soul and reflect true pain.

Bangali Love shyari

broken-heart-shayari-in-bengali

হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট কেউ কখনো দেখতে চায় না,
আর দেখার প্রয়োজনও বোধ করে না।

জীবনে এত নিখুঁত মানুষ পেলে কী হবে!
যদি ভালোবাসা না থাকে!

Also Read: 100+ Famous 💔 Broken Heart Shayari For Emotional Status

ভালোবাসা হলো এক নিরব ভাষা,
যা চোখে বলে, মুখে নয় আশা।
তোমার পাশে থাকলেই লাগে ভালো,
তুমি মানে আমার জীবন ভালোবাসার আলো।
তোমার হাসি হৃদয় ছুঁয়ে যায়,

এই বৃষ্টির নেশাতে চাই মন হারাতে
সব সীমা ছাড়িয়ে মন চাই শুধু তোমাকে

আমি তোমায় ভালোয়ানি বলছি বহুবার ।।
আমার যদি না হবে হবে তুমি কার ।।

কখনও কখনও, আপনি যাকে ছাড়া বাঁচতে পারবেন না ভেবেছিলেন,
একদিন সেই মানুষটিই আপনার মন ভাঙার কারণ হবে।”

আপনার ভালবাসার ক্ষমতা যত বেশি,
মন ভাঙার ব্যথা অনুভব করার ক্ষমতাও তত বেশি।”

“ভালবাসা কিনতে পারা যায় না,
তবে এটির জন্য ভারী মূল্য দিতে হতে পারে।”

সমালোচনা করতে চাইলে বাইরে থেকে করতে পারো
কিন্তু বিচার করতে হলে ভেতরে যেতে হবে

কাউকে জোর করো না কথা বলতে!
তুমি চুপ করে থাকো এবং ব্যাখ্যা করো
তাদের ছাড়া তুমিও বাঁচতে পারো!

আমি জানি তুমি আর ফিরে আসবে না,
কিন্তু আমি সারা জীবন এই হৃদয়ের জন্য অপেক্ষা করব।

Broken heart shayari in bengali for boy

broken-heart-shayari-in-bengali

খারাপ কাকে বলবো আমি নিজেই
তো কারো কাছে ভালো হতে পারলাম না

তোমার কথা টাই সত্যি হলো মা
তুমি ছাড়া আমার ভালবাসা আর কেউ বুঝলো না

তার জন্য নিজেকে পরিবর্তন করতে
চেয়েছিলাম কিন্তু সে নিজেই বদলে গেলো

“তুমি যাকে ভালোবাসো, সে তোমাকে বুঝবে না।
আর যে তোমাকে বোঝে, তুমি তাকে ভালোবাসো না।
এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল।”

“স্মৃতিগুলো আজও খুব কাঁদায়,
তোমার দেওয়া কষ্টগুলো মনে পড়ে যায়।
তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতিরা রয়ে গেছে,”

“বুকের ভেতর জমানো কষ্টগুলো,
আজ চোখের জল হয়ে বেরিয়ে আসছে।
তুমি নেই, তাই সব কিছু কেমন অর্থহীন লাগে।”

“স্বপ্ন দেখিয়েছিলে একসাথে চলার,
অথচ মাঝপথে হাত ছেড়ে দিলে।
কি অদ্ভুত ভালোবাসার অভিনয় করলে!”

Broken heart shayari in bengali for girl

broken-heart-shayari-in-bengali

তুমি আসবে বলেই সোনালী
স্বপ্ন ভিড় করে এসে চোখে

প্রেমে পড়লেতো ফেরার রাস্তা
থাকতো কিন্তু আমি পড়েছি মায়ায়

প্রয়োজন শেষ হলে ভালোবাসার
মানুষটিও আর সময় দিবে না।

দেখে নিও প্রিয় আমার শূন্যতা
একদিন তোমাকে কাঁদাবে

তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল ‘ভালো থেকো’
কিন্তু মনটা এখনও উত্তর খোঁজে,
‘আমাকে ফেলে সত্যিই ভালো আছো?

ভেবেছিলাম হাত ছাড়লেও মনের বন্ধন থাকবে,
কিন্তু তুমি তো মনটাই রেখে গেলে না।

আমি এখন এতটাই ব্যর্থ যে,
কোনো কিছু পাওয়ার আগে হারানোর ভয় বেশি লাগে

অভিমান ভেঙে কথা বলে নিও,
আজ আছি কাল নাও থাকতে পারি

Sad broken heart shayari in bengali

broken-heart-shayari-in-bengali

ভাঙ্গা মনের দুঃখ মানুষের জীবনের
একটি ব্যক্তিগত গান,
যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।

তুমি আসবে বলে
আজও চোখ দুটো তোমায় খোঁজে,
দুই প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেনের লাইন
আর আমি দাঁড়িয়ে ওভারব্রিজে।

সম্পর্ক যখন নতুন হয়
মানুষ তখন অজুহাত খোঁজে
কথা বলার জন্য,
আর সম্পর্ক যখন পুরোনো হয়ে যায়
তখন মানুষ অজুহাত দেখায়
এড়িয়ে যাওয়ার জন্য।

শরীরের বিনিময়ে যদি
ভালোবাসা যেত কেনা,
তাহলে প্রতিটা বেশ্যালয় হতো
ভালোবাসার শেষ ঠিকানা।

প্রতিশোধ নিতে অভ্যস্ত নোই আমি
বরাবরই শান্ত আমি স্বভাবে,
অপমান গুলো সযত্নে তুলে রাখি
সঠিক সময়ে ফেরত পাবে।

তার হাত কাটে না
কাঁচের জিনিস ভাঙে যে,
যে ভাঙা কাঁচ জোড়া দিতে চায়
প্রতিবার ক্ষত বিক্ষত হয় সে।

সবটা সেদিন সেখানেই শেষ হয়েছিলো
ফেরার সময় বলেছিলো – ভালো থাকিস,
মনের মাঝে কালো থমথমে মেঘ
তবুও বলেছিলাম – সাবধানে বাড়ি ফিরিস।

অল্প চেয়ে অল্প পাওয়া
এই নিয়েই ভালোবাসার জীবন,
বেশি চাহিদা অতৃপ্তি বাড়ায়
আলগা হয় খুশির বাঁধন।

এই শহরে আবেগের
জায়গা কেউ দেয় না
স্বার্থ ছাড়া ভেতর ঘরে
নামটা কেউ লেখে না।

Bengali heart broken quotes

ভালোবাসা দিয়েছিলাম মন থেকে,
ফিরে পেলাম শুধু নীরবতা।

যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম,
সেই আমাকেই সবচেয়ে বেশি ভেঙে দিল।

হাসি মুখে রাখি,
কিন্তু হৃদয়টা প্রতিদিন কাঁদে।

কিছু মানুষ কথা না বলেই
সবচেয়ে বেশি কষ্ট দেয়।

ভালোবাসা শেষ হয়ে যায়,
কিন্তু তার ব্যথা থেকে যায়।

আজও তোমার স্মৃতি
আমাকে ঘুমোতে দেয় না।

আমি বদলে যাইনি,
শুধু ভেঙে গেছি ভেতর থেকে।

যাকে ছাড়া বাঁচতে পারব না ভেবেছিলাম,
আজ তার ছাড়াই বাঁচছি।

কিছু সম্পর্ক শব্দ ছাড়াই
শেষ হয়ে যায়।

ভালোবাসা ছিল সত্যি,
কিন্তু তুমি ছিলে না।

মনটা আজও তোমার
অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

সবচেয়ে গভীর কষ্টগুলো
নীরবতায় লুকানো থাকে।

Broken Heart Shayari in Bengali for love

একদিন কোনো এক নতুন ডাইরির পাতায় জুড়ে যাবে
তোমার নাম, আমার ডাইরির পাতায় তখন তুমি প্রাক্তন.

তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন
এক সময় তারা ও ভুলে যায় তোমার ও একটা মন আছে.

যত বয়স বাড়তে থাকে,
ততই কাছের মানুষ গুলো পর হতে থাকে,
শুধু আপন হতে থাকে দায়িত্ব গুলো.

আমি জানি না কেন তারা এটাকে হার্টব্রেক বলে।
মনে হচ্ছে আমার শরীরের অন্যান্য অংশও ভেঙে গেছে।.

ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায়
।আমার ভুল হয়ে গেছে প্রিয়,আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে ছায়াবন এঁকে নিও।

তোমার স্মৃতি বুকে নিয়ে ,
বেঁচে আছি আজ আমি
জানতে আমার ইচ্ছা করে আমাকে কষ্ট দিয়ে ,
আছো কি তুমি মহা সুখে
আমার বুক শুন্য করে মাথা রেখে কার বুকে?

তোর দেওয়া প্রতিশ্রুতি ভেঙে গেলো,
কিন্তু শব্দগুলো আজও মনে বাজে।
তুই বলেছিলি “চিরকাল ভালোবাসব”,
চিরকালটা বুঝি খুব ছোট ছিল তোর কাছে।

Broken heart shayari for Facebook and Instagram Bio

আজ যদি Online থেকে
Offline এ হারিয়ে যাই আমি,
কাল হয়তো আমাকে কেউ আর খুঁজবে না।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে।

শহর তোকে আশকারা দেয় খুব
তাইতো ওমন মিথ্যে করিস জেদ
একটাই তো দাম্পত্য কথা
তার ভিতরেও প্রচুর বিচ্ছেদ।

তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি, অহংকারী।

আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।

broken-heart-shayari-in-bengali

এতো বেশি ভালোবেসেও
জানি নেই অধিকার,
তুমি বুকের কাছে রেখেছো
অভিমানের কাঁটাতার।

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে।

যদি আমি আর না থাকি
নাম ধরে না ডাকি,
করবি কি তুই তখন?
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।

তোমাকে ভালোবাসা কখনোই বিকল্প ছিল না,
এটি একটি প্রয়োজনীয়তা ছিল।

Conclusion

A broken heart often stays silent, but words can give it a voice. This collection of 50+ Broken Heart Shayari in Bengali for Broken Heart Status is made for those moments when emotions feel too heavy to explain. Whether you are reading broken heart shayari in Bengali text or sharing heart broken shayari in Bengali, these lines help turn pain into expression. For more heartfelt shayari and emotional poetry, keep visiting I Love Shayarism.

Similar Posts